পাবনায় হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৬ নতুন রোগী ভর্তি
পাবনা জেনারেল হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬ জন নতুন রোগী ভর্তি হওয়ায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫-এ দাঁড়িয়েছে, যার মধ্যে ২১ জন শিশু। হাসপাতালে পৃথক আইসোলেশন কর্নার চালু করা হয়েছে।


