ইসলামি সভ্যতায় দন্তচিকিৎসার স্বর্ণযুগ: মুসলিম বিজ্ঞানীদের অবদান
ইসলামি সভ্যতায় দন্তচিকিৎসার স্বর্ণযুগ

সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসের পরিবর্তন মানুষের দাঁতের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। ইসলামি সভ্যতার স্বর্ণযুগে মুসলিম চিকিৎসকরা দন্তচিকিৎসাকে সাধারণ চিকিৎসাবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলেছিলেন।

প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রাথমিক যুগ

ইসলামের প্রথম যুগে দাঁতের যত্নে ‘প্রতিরোধই প্রতিকারের চেয়ে উত্তম’—এই নীতি অনুসরণ করা হতো। মেসওয়াকের নিয়মিত ব্যবহার, খাওয়ার পর মুখ পরিষ্কার এবং দাঁত সাদা রাখার ওপর ধর্মীয় ও স্বাস্থ্যগত গুরুত্বারোপ করা হতো। এটি শুধু একটি ধর্মীয় বিধান ছিল না, বরং দাঁতের রোগবালাই দূরে রাখার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতিও ছিল।

দন্তচিকিৎসায় মুসলিম বিজ্ঞানীদের অবদান

আধুনিক দন্তচিকিৎসার অনেক মূলনীতি মধ্যযুগীয় মুসলিম চিকিৎসকদের হাতেই রচিত হয়েছে। তাঁদের কয়েকটি উল্লেখযোগ্য অবদান নিচে আলোচনা করা হলো:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১. ইবনে সিনা ও দাঁতের সুরক্ষা

বিখ্যাত চিকিৎসক ইবনে সিনা তাঁর বিভিন্ন গ্রন্থে দাঁতের রোগের বিস্তারিত বিবরণ দিয়েছেন। দাঁতের ক্ষয় রোধে তিনি ‘কফুর’ বা কর্পূর ব্যবহারের পরামর্শ দেন, যা ব্যথা নাশক এবং পচনরোধী হিসেবে কাজ করে। এছাড়া তিনি দাঁতের রঙ পরিবর্তন এবং দাঁতের স্নায়ু নিস্তেজ করার পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন।

২. আল-জাহরাবি ও শল্যচিকিৎসা

অ্যান্ডালুসিয়ার প্রখ্যাত সার্জন আবুল কাসিম আল-জাহরাউই তাঁর বিখ্যাত গ্রন্থ আত-তাসরিফ-এ দন্তচিকিৎসার জন্য ব্যবহৃত প্রায় ২০০টি যন্ত্রের নকশা ও বর্ণনা দিয়েছেন। তিনি দাঁত তোলাকে শেষ বিকল্প হিসেবে দেখতেন এবং দাঁতকে একটি ‘মূল্যবান রত্ন’ হিসেবে অভিহিত করতেন। তিনি দাঁতের পাথর পরিষ্কারের যন্ত্র এবং দাঁত তোলার জন্য বিশেষ সাঁড়াশির উদ্ভাবক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. কৃত্রিম দাঁত ও ইমপ্লান্টের ধারণা

মুসলিম চিকিৎসকরা শুধু দাঁত তোলাই নয়, বরং হারানো দাঁত প্রতিস্থাপনেও পারদর্শী ছিলেন। তাঁরা হাতির দাঁত বা গরুর হাড় খোদাই করে কৃত্রিম দাঁত তৈরি করতেন। এই দাঁতগুলো যেন পড়ে না যায়, সেজন্য সোনার তার দিয়ে পাশের দাঁতের সঙ্গে বেঁধে রাখার কৌশল তাঁরাই প্রথম শিখিয়েছিলেন।

বিশেষায়িত দন্তচিকিৎসা ও উদ্ভাবন

  • আবু বকর আল-রাজি: দাঁতের গহ্বর এবং ক্ষতিকর খাবারের প্রভাব নিয়ে গবেষণা।
  • আল-তাবারি: ফিরদাউসুল হিকমাহ গ্রন্থে দাঁতের ও মুখের রোগের পৃথক অধ্যায় রচনা।
  • আল-আখওয়াইনি: মুখের চোয়ালের বিকৃতি এবং দাঁতের ব্যথার স্নায়বিক কারণ নির্ণয়।
  • আহমদ আল-বালাদি: শিশুদের দাঁত ওঠা এবং শৈশবকালীন দাঁতের যত্নের পথিকৃৎ।

আন্দালুসিয়ার চিকিৎসকরা মাড়ি মজবুত করতে এবং মুখ পরিষ্কার রাখতে ‘সিনুনাত’ ও ‘গাসুলাত’ নামক মাউথওয়াশ বা কুলকুচি করার বিশেষ তরল উদ্ভাবন করেছিলেন।

অ্যানেস্থেসিয়া ও উন্নত পদ্ধতি

মুসলিম চিকিৎসকরা দাঁত তোলার সময় রোগীর ব্যথা কমাতে ‘আল-মুরক্কিদ’ (সোপোরিফিক স্পাঞ্জ) নামক এক প্রকার চেতনানাশক ব্যবহার করতেন। বিশেষ এক ধরণের স্পঞ্জকে ওষুধে ভিজিয়ে শুকিয়ে রাখা হতো এবং পরে রোগীর নাকের কাছে ধরে তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করা হতো। এটি ছিল আধুনিক অ্যানেস্থেসিয়ার আদি রূপ।

সারকথা

মধ্যযুগে মুসলিম চিকিৎসকদের হাতে দন্তচিকিৎসা একটি উচ্চমানের বিজ্ঞানে পরিণত হয়েছিল। গ্রিক জ্ঞানের অনুবাদ ও তার ভুল সংশোধন করে তাঁরা নতুন নতুন থেরাপি ও ইনজেকশন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আজকের আধুনিক ডেন্টিস্ট্রির গোড়াপত্তন ও যন্ত্রপাতির বিবর্তনে এই মুসলিম মনীষীদের ঋণ অপরিসীম।