শাহবাগে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে
শাহবাগে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক এ তথ্য জানান।

দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর

তিনি বলেন, শুক্রবার ওই কক্ষ থেকে আশপাশের রুমের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শাহবাগ থানা-পুলিশ মৃতের বোন নুজুলা ফেরদৌসকে এনে তার উপস্থিতে ওই কক্ষ থেকে খাটের ওপর বসা, টেবিলে মাথা রাখা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

নিহতের পরিচয় ও পারিবারিক তথ্য

মৃতের স্বজনদের বরাদ দিয়ে এসআই একরামুল হক জানান, ফারা ফেরদৌস দীর্ঘদিন ধরে ওই ভবনে ভাড়া থেকে বিএসএমএমইউ (পিজি হাসপাতালে) কার্ডিও ভাসকোলার কোর্স করছিলেন। তিনি ছিলেন ৩৯তম বিসিএস। গত ২৬ জুন বোনের সঙ্গে ফারার সর্বশেষ কথা হয়। এরপর আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি। খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা মো. আ. রশিদের মেয়ে ফারা ফেরদৌস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ