পল্লবী শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে তোলা হয়েছে
পল্লবী শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের আদালতে তোলা হয়েছে

রাজধানীর মিরপুরের আলোচিত পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে এজলাসে ওঠানো হয়েছে। রবিবার (৭ জুন) সকালে পৌনে ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী মধ্যে দিয়ে তাদের এজলাসে ওঠানো হয়েছে। আসামিদের উপস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

আদালতে আসামিদের আনা

এদিন সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আসামি স্বপ্না খাতুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আনা হয়। এরপর পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। পরে তাদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

রায় ঘিরে নিরাপত্তা জোরদার

এদিকে, রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও আদালত চত্বর ও ট্রাইব্যুনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত হতে শুরু করেন। রায়কে ঘিরে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আদালতের বিভিন্ন স্থানে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ