চাঁদপুরে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
চাঁদপুরে ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুর শহরের দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় বসতবাড়ির বাগানে ফুলের পরিচর্যা করতে গিয়ে একাধিক ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে তরপুরচন্ডী খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বর্ণনা

নিহত ফরহাদ হোসেন সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক পুত্রসন্তানের জনক। পেশায় তিনি একজন ডেভেলপার ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার বিবরণ

সোহাগের চাচাশ্বশুর মো. নাছির আলম জানান, সোহাগ নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তাকে মাথায় কামড় দেয়। মারাত্মক ব্যথা অনুভব হওয়ায় বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের বক্তব্য

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

দাফন সম্পন্ন

এদিকে রাত ৮টায় নিজ বাড়িতে জানাজা শেষে সোহাগের লাশ দাফন সম্পন্ন হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ