ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর একটি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু দেয়াল ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের পরিচয় ও আহতদের অবস্থা
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতের চারজন দোকানি রয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সূত্র: রয়টার্স



