দেশে হাম ও এ রোগের লক্ষণ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন এবং লক্ষণ নিয়ে চার জন মারা গেছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩৯ জন এবং লক্ষণে ১৯৪ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। একই সময়ে হাম শনাক্ত হয় ১২৫ জনের।
হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র
এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ১৮ হাজার ৮৪৫ জন, যা গতকাল ছিল ১৭ হাজার ৯৯৮ জন। এদিকে হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছে ১৫ হাজার ৮২৮ জন।



