হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৭
হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৭

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৭ জন। এর মধ্যে ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং এক হাজার ৩২৪ শিশুর হামের উপসর্গ ছিল।

মৃত্যুর ঘটনা

শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে রোববার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত দুই শিশু ঢাকা ও বরিশালে মারা গেছে বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ শিশু। মোট ৫৮৫ শিশু মারা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আক্রান্ত ও হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭০ হাজার ৯৩৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ হাজার ৮৮৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৮৪১ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৯ হাজার ৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ