গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।
শনিবার সকালে মৃত্যু
রবিবার (২৩ মে) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়ার রাঙ্গামাটিয়া গ্রাম থেকে আসা চার বছর বয়সী ছেলে শিশুটি ২০ মে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়।
নিউমোনিয়ায় আক্রান্ত ছিল শিশুটি
ডা. ঝন্টু সরকার আরও জানান, শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৭২ শিশু চিকিৎসাধীন আছে।



