রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন
রয়েল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

দেশে ক্রমবর্ধমান কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে এবং কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সেবামূলক প্রতিষ্ঠান ‘কিডনি হেলথ ফাউন্ডেশন’-এর বিশেষায়িত ডায়ালাইসিস সেন্টার। রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিট ২, মুক্তিযোদ্ধা টাওয়ার-১, কলেজগেট, মোহাম্মদপুর, ঢাকায় এই নতুন সেন্টারটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান

আজ বুধবার সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি; কিডনি ফাউন্ডেশনের সদস্য মন্ডলি, দেশ বরেণ্য ইউরোলজিস্ট ও নেফ্রোলজিস্টদের উপস্থিতিতে এক বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিডনি রোগের বর্তমান অবস্থা

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান কিডনি স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩.৮ কোটি মানুষ কিডনিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত এবং প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন মানুষ এ রোগে মৃত্যুবরণ করছেন। পাশাপাশি ৮০% রোগী চিকিৎসা সেবার বাইরে থেকে যান। এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাশ্রয়ী মূল্যে সেবা

রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতালের আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে এই সেন্টারের মাধ্যমে সাধারণ ও সুবিধাবঞ্চিত রোগীদের বর্তমান সেবামূল্যের চেয়ে অনেক কম খরচে মানসম্মত কিডনি ডায়ালাইসিস সেবা প্রদান করা সম্ভব হবে বলে মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্ত্রীর বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। তিনি বলেন, ‘সরকার জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনতার সুন্দর জীবনের জন্য যা যা আমারাদের ইশতেহারে বলেছি, তা আমরা অবশ্যই পালন করব এবং জনগণের সকল চাহিদা পূরণ নিশ্চিতে কাজ করবো।’ বক্তব্যে তিনি কিডনি ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন।

ফাউন্ডেশনের প্রতিশ্রুতি

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কিডনি হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. গোলাম মুইন উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সঠিক সময়ে সচেতনতা এবং চিকিৎসার অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারান। রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতালের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত আমাদের এই সেন্টারটি মানবতার কল্যাণে এবং সুস্থ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবে, যেন আর্থিক সংকটের কারণে কারো চিকিৎসা বন্ধ না হয়।’