শরীয়তপুর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলাকারীদের ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলাকারীদের ছাড় নয়

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ঢামেকে আহত চিকিৎসককে দেখতে যান মন্ত্রী

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকের সার্বিক খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'অপরাধী যে রাজনৈতিক দলের বা মতেরই হোক না কেন, তাদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়—মাননীয় প্রধানমন্ত্রী সেই স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।' ইদানীং রাজধানীতেও অনেক চিকিৎসককে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, মেডিকেল এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করার কাজ চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও টেন্ডার ব্যবস্থাপনা

হাসপাতালগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যেকোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটানো কোনো সন্ত্রাসীকেই রেহাই দেওয়া হবে না।

চিকিৎসক নিরাপত্তায় বড় ঘোষণা

চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে চিকিৎসকদের সুরক্ষায় দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র কর্মী এবং ১ জন করে পেট্রন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ