নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: বাবার পর মৃত্যু হল সাত বছরের কন্যারও
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: বাবার পর মৃত্যু সাত বছরের কন্যার

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে জমা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবার পর মৃত্যু হল সাত বছরের এক শিশুকন্যার। বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকের তথ্য

হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।

পূর্ববর্তী ঘটনা

এর আগে ১১ মে সকালে শিশুটির বাবা মো. কালাম (৩৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা জানান, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ এক দম্পতি দগ্ধ হন।

অন্যান্য দগ্ধ ব্যক্তি

বিস্ফোরণে দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং আরেক মেয়ে মুন্নি (১০) শরীরের যথাক্রমে ৬০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩৫ শতাংশ পোড়া নিয়ে এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ

গিরিধারার ওই বাড়িটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন সবজি বিক্রেতা মো. কালাম। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ঘরে তিতাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ