সিলেটে ২৪ ঘণ্টায় হামে তিন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪০
সিলেটে হামে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু, মোট ৪০

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে সিলেট বিভাগে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বুলেটিনে মঙ্গলবার (১৯ মে) সকালে এ তথ্য জানানো হয়।

মৃত শিশুদের পরিচয়

এতে বলা হয়, মারা যাওয়া তিন শিশুর সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ মাস বয়সী ইশিতা কাহের মারা যায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ছাড়া মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সী সুমিতা ও সিলেট সদরের লাবিবা (৯ মাস) মারা যায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

নতুন রোগী ও চিকিৎসাধীন অবস্থা

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছে। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৪ জন নিশ্চিত হামে ও ৩৬ জন উপসর্গে মারা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইসিইউ বেড সংযোজন

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওমর রাশেদ জানান, হামের প্রকোপ বাড়ায় ওসমানী হাসপাতালে ২০টি ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ