হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭১২
হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭১২

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর বিস্তারিত

মৃত ৪ শিশুর মধ্যে ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু রয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭১২ শিশু মারা গেছে।

আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে দেশে ১ হাজার ৫৭ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৬ শিশুর। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্চ থেকে পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৯১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ