রাবি পুকুরে ডুবে শিশুর মৃত্যু, স্থানীয়দের উদ্বেগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোরস্থান মসজিদসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে মো. নাবিল (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা পুকুরটির গভীরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


