ঢাকা মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ইংরেজি ভাষা কোর্সে ভর্তি শুরু
ঢাকা মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ইংরেজি ভাষা কোর্সে ভর্তি

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ঢাকা মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ইংরেজি ভাষাশিক্ষা কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। জুলাই-সেপ্টেম্বর/২০২৬ সেশনের ৩৬তম ব্যাচে ভর্তি–ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের অনলাইনে অথবা সরাসরি আবেদন করতে হবে।

ভর্তির যোগ্যতা ও শর্তাবলী

ভর্তির জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। মোট আসন সংখ্যা ৪০টি, যা মহিলা ও পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। ক্লাসের সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, রবিবার থেকে বৃহস্পতিবার। কোর্সের মেয়াদ ৩ মাস।

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া

অনলাইনে আবেদনের তারিখ ৩০ জুন ২০২৬ থেকে ৮ জুলাই ২০২৬ পর্যন্ত দুপুর ১২টা পর্যন্ত। আবেদনের জন্য প্রথমে বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করতে হবে, যার জন্য ২০৩ টাকা ফি দিতে হবে। রেজিস্ট্রেশন করতে ওয়েবসাইট employee.oep.gov.bd-এ গিয়ে লগইন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত প্রোফাইল ব্যবহার করে নিচের ধারা অনুসরণ করে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে: ট্রেনিং পোর্টালে গিয়ে ট্রেনিং, ডিভিশন, জেলা, প্রতিষ্ঠান নির্বাচন করে কোর্স বাছাই করে সাবমিট বা এনরোল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনলাইনে আবেদনে সহায়তার জন্য সরাসরি কক্ষ নম্বর ৩০৭–এ যোগাযোগ করা যাবে।

প্রবেশপত্র ও ভর্তি পরীক্ষা

প্রবেশপত্র ডাউনলোডের জন্য ওয়েবসাইট employee.oep.gov.bd-এ ট্রেনিং পোর্টালে গিয়ে ট্রেনিং, ট্রেড/স্কিল, মাই কোর্স অপশন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর নিজ প্রোফাইলে প্রবেশপত্র এবং মোবাইলে এসএমএস পাঠানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের প্রিন্টেড কপি বাধ্যতামূলক। ভর্তি পরীক্ষার তারিখ ৯ জুলাই ২০২৬। একই দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কেন্দ্রের নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও পড়ুন: ক্যাডেট কলেজের আদলে হবে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান; জার্মানিতে উচ্চশিক্ষা: যে তিন ধরনের শিক্ষার্থী স্বাস্থ্যবিমা থেকে পাবেন অব্যাহতি।