ইসলামিক শিক্ষায় বেস্ট স্কলার তৈরির নির্দেশ শিক্ষামন্ত্রীর
ইসলামিক শিক্ষায় বেস্ট স্কলার তৈরির নির্দেশ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ইসলামিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই শিক্ষায় ভালো স্কলার তৈরি করতে হবে। মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদ্রাসা শিক্ষায় টিভেট অন্তর্ভুক্তির পরিকল্পনা

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে (টিভেট) সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, “এই সেক্টরে আমরা কি পারি না? প্রতিটি জায়গায়, টিভেট ইজ লাইফ লং, লার্নিং। আমরা আপনাদের এই কোর্স কারিকুলামের ভেতরে ফাজিল, কামিল, দাখিল, আলিম যেগুলো রয়েছে- এই মাদ্রাসা সেক্টরে আমরা আস্তে আস্তে টিভেট ইনক্লুড করব।”

তিনি আরও বলেন, মাদ্রাসা সেক্টরে বর্তমানে বিজ্ঞান, কলা, বাণিজ্য সবই রয়েছে এবং এখন আরও বেশি টিভেট অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইসলামিক শিক্ষার গুরুত্ব

এহছানুল হক মিলন বলেন, “মাদ্রাসা সেক্টরকে ডেভেলপড করতে হবে। মাদ্রাসা ইসলামিক এডুকেশন, সেটাকে আমরা কখনো কোন দল-মত ও গোত্র– ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কুরআন শরীফে কি লেখা-পড়া দিয়ে শুরু হয়নি? তাহলে যেকোনোভাবে লেখা-পড়া শিখতে হবে। আমরা সেটা করব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ