ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন চলছে ২০ জুন পর্যন্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন চলছে ২০ জুন পর্যন্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন চলছে

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে আবেদন চলছে। ১০ জুন থেকে শুরু হয়েছে ভর্তিতে আবেদন। অনলাইনে এ আবেদন চলবে ২০ জুন ২০২৬ পর্যন্ত। আগামী ১১ জুলাই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছরমেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি–ইচ্ছুকেরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

সরকারি সাত কলেজ

সরকারি সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভর্তি পরীক্ষা–সংক্রান্ত নির্দেশনা

কলা ও সমাজবিজ্ঞান ইউনিট: কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের মাধ্যমে মানবিক শাখার শিক্ষার্থীরা নিম্নবর্ণিত বিভাগগুলোয় ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্যতা থাকা বা শর্ত পূরণ সাপেক্ষে নির্দিষ্টসংখ্যক আসনে ভর্তি হতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটভুক্ত বিষয়গুলো:

  • ক-গুচ্ছ: কলা ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো – বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ
  • খ-গুচ্ছ: সমাজবিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো – অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম
  • গ-গুচ্ছ: বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো – ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য অর্থনীতি
  • ঘ-গুচ্ছ: বিজনেস স্টাডিজ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো – ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং