ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৬-এর আবেদন শুরু
ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৬-এর আবেদন শুরু

ভবিষ্যৎ শিক্ষক, গবেষক, পেশাজীবী ও নেতৃত্ব তৈরির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ফ্যামিলি আবারও শুরু করেছে টিচিং অ্যাপ্রেন্টিস ফেলোশিপ (টিএএফ) এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৬-এর আবেদন কার্যক্রম।

দীর্ঘদিন ধরে পরিচালিত এই দুটি কর্মসূচি তরুণদের বাস্তব অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং পেশাগত প্রস্তুতি অর্জনের সুযোগ করে দিচ্ছে। গত এক দশক ধরে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে শত শত তরুণ শিক্ষকতা, গবেষণা, প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, বিপণন, তথ্যপ্রযুক্তি, ব্যবসা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে এ কর্মসূচির অনেক সাবেক অংশগ্রহণকারী দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, কর্পোরেট প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান এবং ড্যাফোডিল ফ্যামিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

ড. মো. সবুর খানের বক্তব্য

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, "আমাদের লক্ষ্য শুধু চাকরিপ্রার্থী তৈরি করা নয়; আমরা এমন মানুষ তৈরি করতে চাই যারা নেতৃত্ব দিতে পারবে, নতুন ধারণা নিয়ে কাজ করবে, গবেষণা করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি নয়; বাস্তব অভিজ্ঞতা, সমস্যা সমাধানের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলিই একজন তরুণকে এগিয়ে রাখে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, "আমরা এমন প্রার্থীদের খুঁজছি যারা দায়িত্ব নিতে চায়, নতুন কিছু শিখতে চায় এবং নিজের সক্ষমতাকে আরও উন্নত করতে চায়। যারা কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চায়, তাদের জন্য এই প্রোগ্রামগুলো একটি অনন্য সুযোগ।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রোগ্রামের নতুন বৈশিষ্ট্য

বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত পরিবর্তন এবং কর্মক্ষেত্রের নতুন চাহিদাকে বিবেচনায় রেখে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম নতুনভাবে সাজানো হয়েছে। অংশগ্রহণকারীরা শিক্ষকতা, গবেষণা, শিক্ষার্থী মেন্টরিং, একাডেমিক নেতৃত্ব, ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্পভিত্তিক কাজ, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এ বছর থেকে উভয় কর্মসূচিতে এআই-বেইজড অ্যাসেসমেন্ট, ক্যারিয়ার গ্রোথ সিমুলেশন, লিডারশিপ অবজারভেশন, উইকলি চ্যালেঞ্জ, মেন্টর-বেইজড ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া ইন্টিগ্রেশন -এর মতো নতুন উপাদান যুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীদের শুধু প্রশিক্ষণ দেওয়া হবে না; তাদের বাস্তব কাজ, দায়িত্ববোধ, নেতৃত্ব, নৈতিকতা, উদ্ভাবনী চিন্তা এবং অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের শিক্ষার্থী, সদ্য স্নাতক, তরুণ পেশাজীবী, ভবিষ্যৎ শিক্ষক ও গবেষক, উদ্যোক্তা এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগ্রহী তরুণরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের শিক্ষা, দক্ষতা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীরা মূল্যায়ন, ভাইভা এবং প্রেজেন্টেশন পর্বে অংশগ্রহণ করবেন।

টিএএফ প্রোগ্রামের সুবিধাসমূহ

  • টিচিং অ্যান্ড লার্নিং এক্সপেরিয়েন্স
  • রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অপরচুনিটি
  • স্টুডেন্ট মেন্টরিং এক্সপেরিয়েন্স
  • এআই-এনাবল্ড এডুকেশন প্র্যাকটিস
  • আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) এক্সপোজার
  • ক্যাপস্টোন অ্যান্ড মাইক্রোক্রেডেনশিয়াল ডেভেলপমেন্ট
  • অ্যাকাডেমিক লিডারশিপ ডেভেলপমেন্ট
  • বিএলসি, আইওইউ.এসি ও গোএডু.এসি-এর সাথে কাজের সুযোগ

ড্যাফোডিল ফ্যামিলি মনে করে, ভবিষ্যতের কর্মক্ষেত্রে সফল হতে শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং বাস্তব দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার সমানভাবে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এই মডেলকে আন্তর্জাতিক মানের ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং মানবসম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানগুলো এর সুফল পেতে পারে।

টিএএফ ২০২৬ এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৬-এর জন্য আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। রেজিস্ট্রেশন লিংক: টিএএফ ২০২৬ - https://skill.jobs/jobs/teaching-apprenticeship-fellowship-taf-MsLmhR1L, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৬ - https://skill.jobs/jobs/apprenticeship-program-S1qYlsBr। যোগাযোগ: ই-মেইল: taf@daffodilvarsity.edu.bd, apprenticeship@daffodilvarsity.edu.bd।