এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ ভাতার বিল জমা শুরু ১০ মে
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ ভাতার বিল জমা শুরু ১০ মে

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল জমা নেওয়া শুরু হবে আগামী ১০ মে থেকে। রোববার (৩ মে) সকালে গণমাধ্যমে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি জানান, ১০ মে থেকে অনলাইনে বিল সাবমিট কার্যক্রম শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর আর কোনো তথ্য জমা দেওয়া যাবে না।

বিল জমার প্রক্রিয়া

প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ নির্দেশনা

মাউশি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ