পরীক্ষায় সঠিক প্রশ্ন নির্বাচনের কৌশল ও প্রস্তুতি
পরীক্ষায় সঠিক প্রশ্ন নির্বাচনের কৌশল

পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি বিষয়ের প্রশ্ন। যার ওপর ভিত্তি করে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। আর প্রশ্নপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক প্রশ্ন নির্বাচন করা।

প্রশ্ন নির্বাচনের গুরুত্ব

প্রশ্ন নির্বাচন সঠিক ও যথাযথ হলে একজন পরীক্ষার্থী সহজেই নির্ধারিত সময়ের মধ্যে ভালোভাবে সব প্রশ্নের উত্তর লেখা শেষ করতে পারে। পরীক্ষার হলে প্রশ্ন নির্বাচনের বিষয়টি পরীক্ষার আগের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত। এই কথাটি ভালো করে মনে রাখতে হবে এবং তা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে।

বহুনির্বাচনি অংশের কৌশল

প্রথমে বহুনির্বাচনি অংশের পরীক্ষা হবে এবং সময়ও নির্ধারিত থাকবে। প্রশ্ন পড়ার সময়ই সঠিক উত্তর ঠিক করে সিদ্ধান্ত নিয়ে বৃত্ত ভরাট করতে হবে। যে প্রশ্নটি কঠিন মনে হবে, তা বুঝে নিয়ে উত্তর করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রচনামূলক অংশের কৌশল

রচনামূলক অংশের সব প্রশ্ন আগে ভালো করে পড়ে নিতে হবে। তারপর ঠিক করতে হবে কোন কোন প্রশ্নের উত্তর করা হবে। সহজ প্রশ্ন নির্বাচন করাই উচিত, যেন নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর লেখা শেষ করা যায়। প্রশ্নের উত্তর লেখার সময় উত্তরটির দৈর্ঘ্য নম্বরের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

পরীক্ষার সাফল্যের জন্য সময় ব্যবস্থাপনা ও সঠিক প্রশ্ন নির্বাচন অপরিহার্য। প্রস্তুতি পর্যায়ে এই কৌশলগুলো অনুশীলন করলে পরীক্ষার হলে আত্মবিশ্বাস বাড়বে এবং ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ