যুক্তরাষ্ট্রে নোবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা এস. বৃষ্টি মারা গেছেন। তার সঙ্গে আরও এক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও মারা গেছেন। তারা দু'জনই একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

নিখোঁজের পর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ দিন পর জামিলের লাশ উদ্ধার হলেও নাহিদার এখনো সন্ধান মেলেনি। এই ঘটনায় হিশাম আবুঘরবেহ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর গতকাল শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি নাহিদার সন্ধান এখনো পায়নি পুলিশ।

উপাচার্যের শোক বার্তা

নাহিদার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, 'নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জামিল আহমেদ লিমন একই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, 'তার এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় পরিবার তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। একসঙ্গে বৃষ্টির এমন মৃত্যুতে জড়িতদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে কঠোর শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রার্থনা ও সমবেদনা

শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একসঙ্গে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যাতে শোকাহত পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়।

উপাচার্য আরও বলেন, 'আমি ব্যক্তিগতভাবে বিষয়টির সর্বশেষ অগ্রগতির নিয়মিত খোঁজ খবর রাখছিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপডেট নিচ্ছিলাম। আমি আশাবাদী ছিলাম অচিরেই নাহিদা বৃষ্টির সন্ধান পাওয়া যাবে এবং তিনি সুস্থ ও নিরাপদ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু তার আর ফেরা হলো না।'

ঘটনার বিবরণ

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত দু'জন বাংলাদেশি শিক্ষার্থী-জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। সবশেষ পাওয়া খবরে জানা যায়, তারা উভয়েই মারা গেছেন। নোবিপ্রবি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির বাড়ি ফরিদপুর জেলায়। নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন।