গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৫ ফ্যাকাল্টিতে শিক্ষক নিয়োগ, আবেদন চলছে
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন চলছে

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫টি ফ্যাকাল্টির অধীনে মোট ৩১টি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে। তবে বিজ্ঞপ্তিতে কতজন নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ ও ফ্যাকাল্টি

১. স্কুল অব এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস

পদ: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার। বিষয়: ম্যানেজমেন্ট, উদ্যোক্তা উন্নয়ন, ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও অর্থনীতি।

২. স্কুল অব ইঞ্জিনিয়ারিং

পদ: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার। বিষয়: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, এআই ও মেশিন লার্নিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. স্কুল অব সোশ্যাল বিজনেস

পদ: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার। বিষয়: সোশ্যাল বিজনেস, মাইক্রোফিন্যান্স, ইনোভেশন ও ডেভেলপমেন্ট স্টাডিজ।

৪. স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস

পদ: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার। বিষয়: ইংরেজি, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও এথনিক স্টাডিজ।

৫. স্কুল অব সায়েন্সেস

পদ: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার। বিষয়: জীববিজ্ঞান, মলিকুলার বায়োলজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান, স্বাস্থ্যসেবা, ফিজিক্যাল সায়েন্স ও নবায়নযোগ্য জ্বালানি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যোগ্যতা ও অভিজ্ঞতা

জার্নাল পাবলিকেশন রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। লেকচারার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি আবশ্যক। সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদের জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অগ্রাধিকারযোগ্য। কার্যকরভাবে পাঠদানের সক্ষমতা থাকতে হবে। পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে গবেষণার দৃঢ় সম্ভাবনা থাকতে হবে, বিশেষত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে।

বেতন ও সুবিধা

বাজারমান অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

যোগ্য প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে: [email protected]। আবেদনের শেষ তারিখ: ২৬ এপ্রিল ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন।