ব্র্যাক ইউনিভার্সিটিতে মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত
ব্র্যাক ইউনিভার্সিটিতে মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী

ব্র্যাক ইউনিভার্সিটির নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিডওয়াইফারি অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন।

অনুষ্ঠানের সূচনা

শুক্রবার (২৪ এপ্রিল) এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে, যার দূরদর্শী চিন্তা ও আন্তরিক ইচ্ছায় এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং দেশে মিডওয়াইফারি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

শুভেচ্ছা ও বক্তব্য

অনুষ্ঠানে BRAC James P Grant School of Public Health-এর ডিন ড. লরা রাইখেনব্যাক-এর পক্ষ থেকে সব অংশগ্রহণকারী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং মিডওয়াইফারি পেশার উন্নয়নে তাদের অব্যাহত অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের পরিচালক শারমিনা রহমান বলেন, ব্র্যাকের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি সব অ্যালামনাইকে পরস্পরের সঙ্গে সংযুক্ত থেকে এই মহৎ পেশাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনব্যাপী আয়োজন

দিনব্যাপী আয়োজনে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ও সাবেক শিক্ষকদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যময় করে তোলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিডওয়াইফারি প্রোগ্রামের ইতিহাস

উল্লেখ্য, ২০১৩ সালে স্যার ফজলে হাসান আবেদের ইচ্ছায় ব্র্যাক ইউনিভার্সিটিতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মিডওয়াইফারি প্রোগ্রাম চালু হয়। এ কর্মসূচির মাধ্যমে গড়ে ওঠা দক্ষ মিডওয়াইফরা বর্তমানে বাংলাদেশের আনাচে-কানাচে মা ও শিশুস্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় ভূমিকা

ব্র্যাক ইউনিভার্সিটির এ উদ্যোগ দেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং মিডওয়াইফারি পেশার মর্যাদা আরও সুদৃঢ় করছে।