যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০ স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী। বুধবার ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মেরামত কাজের অগ্রগতি
কাজেমী জানান, ইতিমধ্যে ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে। প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষা কার্যক্রম অব্যাহত
কাজেমী বলেন, হামলা সত্ত্বেও, যুদ্ধ চলাকালীন সময়েও সশরীরে অথবা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল। ইরানিয়ান টেলিভিশন স্কুলও এর অন্তর্ভুক্ত। শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের সুযোগও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শোক ও স্মরণ
মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও তাদের শিক্ষিকা।



