ব্র্যাকে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২ মে
ব্র্যাকে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ, শেষ তারিখ ২ মে

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ‘ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীরা ২ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫ বা সমমান থাকতে হবে।
  • যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

কর্মস্থল

ব্র্যাকের মাঠ কার্যালয়। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন নির্ধারিত হবে। নির্ধারিত মাসিক বেতনের পাশাপাশি বার্ষিক উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোটরসাইকেল ভাতা, ভাষা ভাতা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস ও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা careers.brac.net বা bdjobs.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২ মে ২০২৬

বিস্তারিত জানতে দেখুন: https://careers.brac.net/jobs/মযনজমনট-অযসসযট-পরগত-মইকরফইনযনস-করমসচ-2711?bulk=false

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ