পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের চারটি ক্যাটাগরির পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। মোট ৩৭টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুন ২০২৬।
পদগুলোর বিবরণ
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ এবং সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
২. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি, এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস, কম্পিউটার প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব গ্রেডের আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ১৯ মে ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ও সময়: ৮ জুন ২০২৬, বিকেল ৫টা। বিস্তারিত জানতে নির্ধারিত ওয়েবসাইট দেখুন।



