বাংলা ব্যাকরণ: কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ পদ্ধতি
কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ পদ্ধতি

বাংলা ব্যাকরণ: কারক ও বিভক্তি নির্ণয়

বাংলা ব্যাকরণে কারক ও বিভক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিচে বিভিন্ন কারকে বিভক্তির প্রয়োগ উদাহরণসহ দেখানো হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

  • শিমুল বই পড়ে — প্রথমা বিভক্তি
  • লিপিকে যেতে হবে — দ্বিতীয়া বিভক্তি
  • জীবনানন্দ ‘বনলতা সেন’ রচনা করেছেন — তৃতীয়া বিভক্তি
  • আমার খাওয়া হয়নি — ষষ্ঠী বিভক্তি
  • ছাগলে কী না খায় — সপ্তমী বিভক্তি

কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

  • পুলিশ ডাক — প্রথমা বিভক্তি
  • আমি তাকে চিনি — দ্বিতীয়া বিভক্তি
  • জিজ্ঞাসিব জনে জনে — সপ্তমী বিভক্তি

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

  • ছেলেরা ফুটবল খেলে — প্রথমা বিভক্তি
  • আমরা কান দ্বারা শুনি — তৃতীয়া বিভক্তি
  • এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে — পঞ্চমী বিভক্তি
  • আকাশ মেঘে ঢাকা — সপ্তমী বিভক্তি

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

  • বাসটি পাবনা ছাড়ল — প্রথমা বিভক্তি
  • বাবাকে বড্ড ভয় পাই — দ্বিতীয়া বিভক্তি
  • তার চোখ দিয়ে পানি পড়ছে — তৃতীয়া বিভক্তি
  • জেলেরা নদীতে মাছ ধরছে — পঞ্চমী বিভক্তি
  • বাঘের ভয়ে সকলে ভীত — ষষ্ঠী বিভক্তি
  • দুধে দই হয় — সপ্তমী বিভক্তি

সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ

  • গুরু দক্ষিণা দাও — প্রথমা বিভক্তি
  • দরিদ্রকে দান কর — চতুর্থী বিভক্তি
  • ভিক্ষুকদের ভিক্ষা দাও — ষষ্ঠী বিভক্তি
  • দীনে দয়া কর — সপ্তমী বিভক্তি

সকল কারকে ‘এ’ বা সপ্তমী বিভক্তির প্রয়োগ

  • পাগলে কী না বলে — কর্তৃকারকে ‘এ’ বিভক্তি
  • জিজ্ঞাসিব জনে জনে — কর্মকারকে ‘এ’ বিভক্তি
  • জ্ঞানে বিমল আনন্দ লাভ হয় — করণ কারকে ‘এ’ বিভক্তি
  • দীনে দয়া কর — সম্প্রদান কারকে ‘এ’ বিভক্তি
  • তিলে তৈল হয় — অপাদান কারকে ‘এ’ বিভক্তি
  • বনে বাঘ থাকে — অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি

বিভিন্ন কারকে শূন্য বিভক্তির প্রয়োগ

  • দিপু স্কুলে যায় — কর্তৃকারকে শূন্য বিভক্তি
  • ঘোড়া গাড়ি টানে — কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি
  • ছেলেরা বল খেলে — করণ কারকে ‘শূন্য’ বিভক্তি
  • ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক — সম্প্রদান কারকে ‘শূন্য’ বিভক্তি
  • ট্রেনটি ঢাকা ছাড়ল — অপাদানে ‘শূন্য’ বিভক্তি
  • আমরা কুমিল্লা যাব — অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি

অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা। পরীক্ষা থেকে আরও পড়ুন: পাঠ্যবই থেকে, সপ্তম শ্রেণি বাংলা ২য় পত্র।