পদার্থবিজ্ঞান ২য় পত্র: ধারকত্ব অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
পদার্থবিজ্ঞান ২য় পত্র: ধারকত্ব অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন

পদার্থবিজ্ঞান ২য় পত্র: ধারকত্ব অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পদার্থবিজ্ঞান ২য় পত্রের ধারকত্ব অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক।

প্রশ্ন ১: ধারকত্বের একক কী?

ক. জুল খ. ভোল্ট গ. ফ্যারাড ঘ. হেনরি

সঠিক উত্তর: গ. ফ্যারাড

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্ন ২: গোলাকার পাত ধারকের ব্যাসার্ধ অর্ধেক করলে ধারকত্ব পূর্বের কত গুণ হবে?

ক. দ্বিগুণ খ. অর্ধেক গ. চার গুণ ঘ. এক-চতুর্থাংশ

সঠিক উত্তর: ঘ. এক-চতুর্থাংশ

প্রশ্ন ৩: কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে এর—

i. আকারের ওপর ii. মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর iii. তাপমাত্রার ওপর

নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক. i ও ii

প্রশ্ন ৪: আধানের SI একক কী?

ক. ওহম খ. কুলম্ব গ. জুল ঘ. ফ্যারাড

সঠিক উত্তর: খ. কুলম্ব

প্রশ্ন ৫: সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে—

i. প্রতিটি পাতের ক্ষেত্রফলের ওপর ii. পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর iii. পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ঘনত্বের ওপর

নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

প্রশ্ন ৬: নিচের কোনটির আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি?

ক. অভ্রের খ. ইবোনাইটের গ. কাচের ঘ. পলিথিনের

সঠিক উত্তর: ক. অভ্রের

প্রশ্ন ৭: বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের কেমন হয়?

ক. ব্যস্তানুপাতিক খ. সমানুপাতিক গ. বর্গের ব্যস্তানুপাতিক ঘ. বর্গমূলের সমানুপাতিক

সঠিক উত্তর: খ. সমানুপাতিক

প্রশ্ন ৮: মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ কত?

ক. শূন্য খ. ধ্রুব গ. এক ঘ. অসীম

সঠিক উত্তর: খ. ধ্রুব

প্রশ্ন ৯: ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের—

i. ধারকত্বের ওপর ii. চার্জের ওপর iii. বিভব পার্থক্যের ওপর

নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঠিক উত্তরসমূহ

মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।