প্রথম আলো ফাইল ছবি
এইচএসসি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য জরিমানাসহ আবার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত আগ্রহীরা ফরম পূরণ করতে পারবেন। সোমবার (১ জুন ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।বর্ধিত সময় ও ফি পরিশোধ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৬ জুন নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রতি নির্দেশনা
বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করেন।
আরও পড়ুন: বিদেশে পড়াশোনা না স্বল্পমেয়াদি গ্লোবাল কোর্স—শিক্ষার্থীদের জন্য কোনটি বেশি কার্যকর
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে কী কী করবেন
আরও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ছাড়াই
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
পরীক্ষা থেকে আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষা ২০২৬, এসএসসি পরীক্ষা ২০২৫, ঢাকা শিক্ষা বোর্ড, পড়াশোনা, জরিমানা



