প্রথম আলো থেকে জীববিজ্ঞান প্রশ্নোত্তর: কোষ ও জিনতত্ত্ব
প্রথম আলো থেকে জীববিজ্ঞান: কোষ ও জিনতত্ত্ব প্রশ্ন

জীববিজ্ঞান ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর সিরিজে আজ কোষ ও জিনতত্ত্ব সম্পর্কিত প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। এই প্রশ্নগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।

প্রশ্নমালা

১. প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলে?
ক. ক্রোমোপ্লাস্ট
খ. ইলায়োপ্লাস্ট
গ. অ্যামাইলোপ্লাস্ট
ঘ. অ্যালিউরোপ্লাস্ট

২. ‘কোষের মস্তিষ্ক’ বলা হয়—
ক. প্রোটোপ্লাজম
খ. সাইটোপ্লাজম
গ. নিউক্লিয়াস
ঘ. সেন্ট্রিওল

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. কোনটিকে কোষের ‘ট্রাফিক পুলিশ’ বলা হয়?
ক. গলজি বস্তু
খ. রাইবোজোম
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. নিউক্লিয়াস

৪. ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো—
i. লিউকোপ্লাস্ট থেকে সৃষ্টি হয়
ii. ফুলের পরাগায়নে সাহায্য করে
iii. এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৫. DNA অণুর মূল কাঠামো কোনটি?
ক. গুয়ানিন
খ. নিউক্লিওটাইড
গ. অ্যাডেনিন
ঘ. সাইটোসিস

৬. বংশবৃদ্ধিতে DNA অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
ক. বৃহৎ জৈব রাসায়নিক অণু
খ. N2 দ্বারা গঠিত
গ. নিউক্লিয়াসে পাওয়া যায়
ঘ. প্রতিরূপ সৃষ্টি করতে পারে

৭. কোনটি শুক্রাণুর লেজ গঠন করতে সাহায্য করে?
ক. সেন্ট্রিওল
খ. রাইবোজোম
গ. লাইসোজোম
ঘ. মাইটোকন্ড্রিয়া

৮. মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের কত শতাংশ প্রোটিন?
ক. ৪ শতাংশ
খ. ২৯ শতাংশ
গ. ২ শতাংশ
ঘ. ৬৫ শতাংশ

৯. কোনটি কোষ বিভাজনের মুখ্য বস্তু?
ক. নিউক্লিয়াস
খ. রাইবোজোম
গ. ক্রোমোজোম
ঘ. গলজি বস্তু

১০. কোনটি বর্ণহীন প্লাস্টিড?
ক. ক্রোমোটোপ্লাস্ট
খ. ক্রোমোপ্লাস্ট
গ. ক্লোরোপ্লাস্ট
ঘ. লিউকোপ্লাস্ট

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঠিক উত্তর

  1. ঘ. অ্যালিউরোপ্লাস্ট
  2. গ. নিউক্লিয়াস
  3. ক. গলজি বস্তু
  4. খ. i ও iii
  5. খ. নিউক্লিওটাইড
  6. ঘ. প্রতিরূপ সৃষ্টি করতে পারে
  7. ক. সেন্ট্রিওল
  8. ঘ. ৬৫ শতাংশ
  9. গ. ক্রোমোজোম
  10. ঘ. লিউকোপ্লাস্ট

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। পড়াশোনা থেকে আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা ২০২৬, পড়াশোনা: নোটিশ বোর্ড, পড়াশোনা: এইচএসসি।