বাংলা ব্যাকরণ: গুরুত্বপূর্ণ বাগধারা ও তাদের অর্থ
বাংলা ব্যাকরণ: গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থ

বাংলা ভাষায় বাগধারা বা ইডিয়মের ব্যবহার ভাষাকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে। দৈনন্দিন কথোপকথন থেকে শুরু করে সাহিত্যকর্ম—সর্বত্রই বাগধারার প্রয়োগ দেখা যায়। নিচে ২২টি প্রচলিত বাগধারা ও তাদের অর্থসহ উদাহরণ দেওয়া হলো।

প্রচলিত বাগধারার তালিকা

১. অক্কা পাওয়া (মরে যাওয়া)

উদাহরণ: পকেটমারটি গণপিটুনিতে অক্কা পেয়েছে।

২. অর্ধচন্দ্র (গলাধাক্কা)

উদাহরণ: কথা না শোনায় ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন)

উদাহরণ: কামালের কাছে চাঁদা চাওয়া একেবারেই অরণ্যে রোদন।

৪. অগাধ জলের মাছ (সুচতুর ব্যক্তি)

উদাহরণ: শিহাব অগাধ জলের মাছ, তার মারপ্যাঁচ ধরা মুশকিল।

৫. আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ)

উদাহরণ: তুমি আমড়া কাঠের ঢেঁকি, তাই তোমাকে দিয়ে কিছুই হবে না।

৬. আক্কেল সেলামি (বোকামির দণ্ড)

উদাহরণ: বিনা টিকিটে ট্রেনে চড়ে নিপু পঞ্চাশ টাকা আক্কেল সেলামি দিল।

৭. আষাঢ়ে গল্প (আজগুবি গল্প)

উদাহরণ: এসব যে তোমার আষাঢ়ে গল্প, তা আমাদের জানা হয়ে গেছে।

৮. উড়নচণ্ডী (অমিতব্যয়ী)

উদাহরণ: ছেলেটা উড়নচণ্ডী, তাই পৈতৃক সম্পত্তি রক্ষা করা কঠিন।

৯. ইঁদুর কপালে (মন্দভাগ্য)

উদাহরণ: বিপুলের ইঁদুর কপালে, তাই তো টাঁকশালের চাকরিটা হয়েও হলো না।

১০. এলাহি কাণ্ড (বিরাট ব্যাপার)

উদাহরণ: বিয়েতে এত বড় আয়োজন! এ যে দেখছি এলাহি কাণ্ড।

১১. কই মাছের প্রাণ (যা সহজে মরে না)

উদাহরণ: লোকটার কই মাছের প্রাণ, এত বয়সেও বেঁচে গেল।

১২. কলুর বলদ (একটানা খাটুনি)

উদাহরণ: সংসারের পিছে কলুর বলদের মতো সারা জীবন খাটলাম।

১৩. খয়ের খাঁ (চাটুকার)

উদাহরণ: খয়ের খাঁ থেকে একটু সাবধান থেকো।

১৪. খেজুরে আলাপ (অকাজের কথা)

উদাহরণ: কাজের সময়ে খেজুরে আলাপ করতে ভালো লাগে না।

১৫. গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)

উদাহরণ: গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে পথ চলতে শেখো।

১৬. গোঁফ খেজুরে (অলস)

উদাহরণ: গোঁফ খেজুরে লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৭. গুড়ে বালি (আশায় নৈরাশ্য)

উদাহরণ: আশা করেছিলাম বিদেশে যাব, এখন দেখছি সে গুড়ে বালি।

১৮. ঘোড়ার ডিম (অবাস্তব বস্তু)

উদাহরণ: পড়াশোনায় মনোযোগী না হলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবে।

১৯. গোড়ায় গলদ (শুরুতে ভুল)

উদাহরণ: এ অঙ্ক মিলবে না, কারণ গোড়াইতে তো গলদ রয়েছে।

২০. চোখের বালি (অপ্রিয় লোক)

উদাহরণ: মা–মরা ছেলেটি সৎমায়ের চোখের বালি।

২১. চুনোপুঁটি (সামান্য ব্যক্তি)

উদাহরণ: সকলকে চুনোপুঁটি ভেবে অবজ্ঞা করা উচিত নয়।

২২. চুলোয় যাওয়া (নষ্ট হওয়া)

উদাহরণ: ছোট্ট একটা ভুলের জন্য এমন পরিশ্রমের কাজটা শেষ পর্যন্ত চুলোয় গেল।

অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা।