প্রিয় এইচএসসির পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রে ব্যাকরণ অংশের ১ নম্বর প্রশ্নে সূত্রের বিকল্প হিসেবে শুদ্ধ উচ্চারণের বিষয়টি থাকবে। মোট ৮টি শব্দ দেওয়া থাকবে, তোমাকে যেকোনো ৫টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। নিচে ৫০টি গুরুত্বপূর্ণ শব্দের শুদ্ধ উচ্চারণ তালিকাভুক্ত করা হলো।
প্রথম ৮টি শব্দের শুদ্ধ উচ্চারণ
- অধ্যক্ষ = ওদ্ধোক্খো
- গ্রীষ্মকাল = গ্রিশ্শোঁকাল্
- চর্যাপদ = চোর্জাপদ্
- অকৃতজ্ঞ = অকৃতগ্গোঁ
- অতঃপর = অতোপ্পর্
- অদ্বিতীয় = অদ্দিতিয়ো
- অধ্যাপক = ওদ্ধাপোক্
- অনিঃশেষ = অনিশ্শেশ্
পরবর্তী ১৬টি শব্দের শুদ্ধ উচ্চারণ
- অসীম = অশিম্
- আবৃত্তি = আবৃত্তি
- আহ্বান = আওভান্
- জিহ্বা = জিউ্ভা
- আহ্লাদি = আল্হাদি
- ইতঃপূর্বে = ইতোপ্পুর্বে
- উদ্যোগ = উদ্দোগ্
- উদাহরণ = উদাহরোন্
- ঋগ্বেদ = রিগ্বেদ্
- একাডেমি = অ্যাকাডেমি
- ঐতিহ্য = ওই্তিজ্ঝো
- ঐশ্বর্য = ওই্শ্শোর্জো
- কবিতা = কোবিতা
- ঔপন্যাসিক = ওউপোন্নাশিক্
- চিহ্ন = চিন্হো
- ছাত্র = ছাত্ত্রো
পরবর্তী ১৪টি শব্দের শুদ্ধ উচ্চারণ
- জয়ধ্বনি = জয়োদ্ধোনি
- জনশ্রুতি = জনোস্স্রুতি
- দক্ষ = দোক্খো
- দীনবন্ধু = দিনোবোন্ধু
- দ্রষ্টব্য = দ্রোশ্টোব্বো
- নদীমাতৃক = নোদিমাতৃক্
- নিঃশর্ত = নিশ্শর্তো
- পদ্য = পোদ্দো
- পুনঃপুন = পুনোপ্পুনো
- প্রায়শ্চিত্ত = প্রায়োশ্চিত্তো
- প্রতিজ্ঞা = প্রোতিগ্গাঁ
- বিজ্ঞপ্তি = বিগ্গোঁপ্তি
- বিজ্ঞান = বিগ্গ্যাঁন্
- বিদ্বান = বিদ্দান্
শেষ ১২টি শব্দের শুদ্ধ উচ্চারণ
- বৈসাদৃশ্য = বোই্শাদ্দৃশ্শো
- ব্রাহ্মণ = ব্রাম্হোন্
- মর্যাদা = মোর্জাদা
- রাষ্ট্রপতি = রাশ্ট্রোপোতি
- লক্ষণ = লোক্খান্
- শ্রাবণ = স্রাবোন্
- লক্ষ্মণ = লক্খোঁন্
- শ্লেষ্মা = স্লেশ্শাঁ
- ষান্মাসিক = শান্মাশিক্
- স্মর্তব্য = শঁর্তোব্বো
- সংবাদপত্র = শঙ্বাদ্পত্ত্রো
- সৌন্দর্য = শোউন্দোর্জো
পরীক্ষায় ভালো করার জন্য এই শুদ্ধ উচ্চারণগুলো বারবার অনুশীলন করো। শুভ কামনা!


