পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন ৩১ মে ২০২৬ পর্যন্ত
কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদনের শেষ সময় ৩১ মে

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় ওআইসি ভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কয়েকটি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এই বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির বিবরণ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর মাস্টার্স অব সায়েন্স ও পিএইচডি প্রোগ্রামে মোট ২৫টি বৃত্তি দেবে পাকিস্তানের এই বিশ্ববিদ্যালয়টি। কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তরের জন্য ১৬ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। স্নাতকোত্তরের জন্য একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ ২.৫ (৪-এর মধ্যে) বা ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
  • পিএইচডির জন্য ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ ৩ (৪-এর মধ্যে) বা ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহীদের ৩১ মে ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। বৃত্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ