হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে আবেদন চলছে, শেষ সময় ১০ জুলাই
হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে আবেদন চলছে

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম (The Aspire Leaders Program 2026) একটি নেতৃত্ব উন্নয়নের প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের উদ্যোগে ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই প্রোগ্রাম বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত যুবকদের জীবন পরিবর্তন ও তাদের সম্প্রদায়কে প্রভাবিত করতে সহায়তা করে। বর্তমানে এই প্রোগ্রামে আবেদন চলছে।

প্রোগ্রামের বিবরণ

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে তিনটি মডিউল রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত এই নেতৃত্ব প্রোগ্রামের মেয়াদ ৮ সপ্তাহ। এর অন্যতম সুবিধা হলো আইইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ। শিক্ষার্থীরা বাড়িতে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

আবেদনের যোগ্যতা ও সুবিধা

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৮ থেকে ২৯ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে পড়ুয়া বা সম্পন্নকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হতে হবে। প্রোগ্রামে অংশগ্রহণকারীরা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন, বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ, হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস, উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান, আইডিয়া বাস্তবায়নের জন্য অর্থায়ন এবং ব্যবহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের শেষ সময়

আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই ২০২৬। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের সামাজিক ও আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ