এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায় ১১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো পরীক্ষার্থীদের দ্রুত প্রস্তুতিতে সহায়ক হবে।
বহুনির্বাচনি প্রশ্ন
- পাইরিমিডিন বেস কোনটি?
ক. অ্যাডেনিন ও থাইমিন খ. গুয়ানিন ও সাইটোসিন
গ. সাইটোসিন ও ইউরাসিল ঘ. অ্যাডেনিন ও ইউরাসিল
উত্তর: গ. সাইটোসিন ও ইউরাসিল - কোষের ‘প্রোটিন ফ্যাক্টরি’ কোনটি?
ক. গলজি বস্তু খ. রাইবোজোম
গ. লাইসোজোম ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর: খ. রাইবোজোম - জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক কোনটি?
ক. RNA খ. মাইটোকন্ড্রিয়া
গ. DNA ঘ. সেন্ট্রোসোম
উত্তর: গ. DNA - প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?
ক. লাইসোজোম খ. মাইক্রোজোম
গ. রাইবোজোম ঘ. সেন্ট্রোসোম
উত্তর: গ. রাইবোজোম - নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কোনটি?
ক. নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা খ. রাইবোজোম প্রস্তুত করা
গ. RNA সংরক্ষণ করা ঘ. অণুনালিকা গঠন করা
উত্তর: ক. নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা - কোনটিকে বংশগতির সক্রিয় অংশ বলা হয়?
ক. ক্রোমোমিয়ার খ. হেটেরোক্রোমাটিন
গ. ইউক্রোমাটিন ঘ. ম্যাট্রিক্স
উত্তর: গ. ইউক্রোমাটিন - লাইসোজোমকে কোষের সুইসাইড স্কোয়াড বলার কারণ কোনটি?
ক. আমিষ সংশ্লেষণ খ. অটোফ্যাগি প্রক্রিয়া
গ. স্নেহজাতীয় পদার্থের বিপাক ঘ. পিনোসাইটোসিস প্রক্রিয়া
উত্তর: খ. অটোফ্যাগি প্রক্রিয়া - মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২৩টি খ. ৪৪টি
গ. ৪৬টি ঘ. ১৬০০টি
উত্তর: গ. ৪৬টি - ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের শতকরা কত অংশ লিপিড?
ক. ১০-২০ খ. ১০-৩০
গ. ১০-৪০ ঘ. ১০-৫০
উত্তর: ক. ১০-২০ - ইলাইওপ্লাস্ট কোন জাতীয় পদার্থ সঞ্চয় করে?
ক. স্টার্চ বা শ্বেতসার খ. তেল ও স্নেহ
গ. প্রোটিন ঘ. গ্লুকোজ
উত্তর: খ. তেল ও স্নেহ - প্রোটোপ্লাজমের কত শতাংশ পানি?
ক. ২০-৪০% খ. ৩০-৬০%
গ. ৫০-৭০% ঘ. ৭০-৯০%
উত্তর: ঘ. ৭০-৯০%
প্রশ্নগুলো প্রস্তুত করেছেন মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।


