গোপালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাসেল কাজী
গোপালগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাসেল কাজী

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন মো. রাসেল কাজী। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তিনি তার মেধা, পেশাগত দক্ষতা এবং শিক্ষামূলক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার এই গৌরব অর্জন করেন।

শিক্ষাজীবনে সাফল্য

মো. রাসেল কাজী তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি ১৬০নং ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার একটি সরকারি কলেজ থেকে এইচএসসি এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাবেক বশেমুরবিপ্রবি) থেকে তিনি বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শিক্ষকতা ও প্রযুক্তিনির্ভর পাঠদান

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. রাসেল কাজী কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী করতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানে বিশেষ পারদর্শী। তার সহজ ও সাবলীল উপস্থাপন ভঙ্গি শিক্ষার্থীদের মাঝে তাকে অত্যন্ত প্রিয় করে তুলেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনন্দন ও প্রতিক্রিয়া

তার এই অর্জনে কাশিয়ানী প্রাথমিক শিক্ষা পরিবার গর্বিত। তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ