তরুণদের দক্ষতা উন্নয়নে নানা সুযোগ
তরুণদের দক্ষতা উন্নয়নে নানা সুযোগ

তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থা নানা সুযোগ দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এবং যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন সাইকোলজি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এক বছর মেয়াদি মাস্টার্স ইন সাইকোলজি (প্রফেশনাল) প্রোগ্রামের ফল ২০২৬ সেশনে ভর্তি চলছে। সাইকোলজি, এমবিবিএস, সোশ্যাল ওয়ার্ক বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ দশমিক ৫০ সিজিপিএ থাকলে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। আগামী ১০ জুনের মধ্যে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা হবে ১২ জুন। ক্লাস শুরু হবে ৩ জুলাই থেকে।

বুটেক্সে পিএইচডি প্রোগ্রাম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে ২০২৬-২০২৭ সেশনে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ও এমএসসি/এমফিল পর্যায়ে ন্যূনতম ৩ সিজিপিএ থাকলে আবেদন করতে পারবেন। আবেদন ফি দেড় হাজার টাকা। আগামী ২৩ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সরকারের এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা মূল্যে তিন মাস মেয়াদি (৬০০ ঘণ্টা) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও ন্যূনতম এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কোনো ভর্তি ফি লাগবে না। উল্টো দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতাসহ তিন বেলার খাবার ও সনদ মিলবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ জুন। লিখিত পরীক্ষা হবে ২০ জুন। ক্লাস শুরু ১ জুলাই থেকে। বিস্তারিত দেখুন এখানে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জীবনযাপন থেকে আরও পড়ুন: দক্ষতা, ফ্রিল্যান্সিং, স্বপ্ন নিয়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ