প্রথম আলো ট্রাস্টের ‘আলোর পাঠশালা’ পেল ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬
প্রথম আলো ট্রাস্টের আলোর পাঠশালা পেল আন্তর্জাতিক পুরস্কার

প্রথম আলো ট্রাস্টের ‘আলোর পাঠশালা’ উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে। আজ প্রথম আলো কার্যালয়ে বিকেল ৪টায় এই স্বীকৃতি উদযাপন উপলক্ষে একটি আয়োজন অনুষ্ঠিত হয়।

অংশীজনদের কৃতজ্ঞতা

আলোর পাঠশালার এই সম্মানজনক স্বীকৃতি প্রাপ্তিতে অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। তিনি বলেন, এই অর্জন সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল।

অনুষ্ঠানের বক্তব্য

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন সামিট পাওয়ার লিমিটেড ও ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আকন্দ (অব.) এনডিসি, পিএসসি, পিএইচডি। তিনি সামিট গ্রুপের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন মো: রিয়াজ উদ্দিন (এমডি ও সিইও, সামিট মেঘনাঘাট ১ ও ২) এবং এস এম নূর উদ্দিন (এমডি ও সিইও, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেড)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আঞ্জুমান আজিজ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষেও সম্মাননা স্মারক গ্রহণ করেন মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আকন্দ, মো: রিয়াজ উদ্দিন ও এস এম নূর উদ্দিন।

সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও এস এম নূর উদ্দিন তাঁর বক্তব্যে আলোর পাঠশালার ভূয়সী প্রশংসা করেন।

আইডিএলসি ও ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

আইডিএলসি ফ্যাইন্যান্স পিএলসির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার ও ব্যবস্থাপনা পরিচালক মো: জামাল উদ্দিন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন কাজী মাহমুদ সাত্তার ও মো. জামাল উদ্দিন।

ব্র্যাক ব্যাংক পিএলসির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন হেড অব ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড সিএসআর শফিকুর রহমান ভূঁইয়া ও কমিউনিকেশন অ্যান্ড সিএসআর বিভাগের কর্মকর্তা হান্না আনব্রীন। শফিকুর রহমান ভূঁইয়া তাঁর অনুভূতি তুলে ধরেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর সম্পাদকের বক্তব্য

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ট্রাস্টের সার্বিক কাজের বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন এবং সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রথম আলো ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ট্রাস্টের নানাদিক উপস্থাপন করেন।

আলোর পাঠশালার এই সম্মানজনক স্বীকৃতি প্রাপ্তিতে অংশীজনদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ প্রথম আলো কার্যালয়ে বিকেল ৪টায় এই আয়োজন সম্পন্ন হয়।