শাবিপ্রবির উপাচার্য সরওয়ারউদ্দিনকে অব্যাহতি, নতুন উপাচার্য খায়রুল ইসলাম
শাবিপ্রবির উপাচার্য সরওয়ারউদ্দিনকে অব্যাহতি, নতুন নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয় সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. খায়রুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।

অব্যাহতি ও নতুন নিয়োগের প্রজ্ঞাপন

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে উপাচার্যের অব্যাহতি ও নতুন নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। নতুন উপাচার্যের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ইউজিসিতেও নতুন সদস্য

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ইউজিসির সদস্যের পদ থেকে অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ