স্নাতক প্রথম বর্ষের উপবৃত্তির আবেদন শুরু ১৭ মে
স্নাতক প্রথম বর্ষের উপবৃত্তির আবেদন শুরু ১৭ মে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই উপবৃত্তি পাওয়ার জন্য আজ রোববার (১৭ মে ২০২৬) থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে। ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা নিতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা মেনে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৭ মে সকাল ৯টায়। আবেদন শেষ হবে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিটে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নির্দেশনা

সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজোল্যুশন সফটওয়্যারে আপলোড করে পিএমইএটির ‘ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’–এ ফরওয়ার্ড করার তারিখ ও সময় ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিস্তারিত তথ্য ও হেল্পলাইন

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ও পিএমইএটির ই–স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তিসংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।