শিশুর স্কুল ভীতি: বাবা-মায়ের করণীয় কী?
শিশুর স্কুল ভীতি: বাবা-মায়ের করণীয়

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ৩১ জানুয়ারি এই সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন।

শিশুর স্কুল ভীতি কেন হয়?

নতুন স্কুলে ভর্তি হওয়ার পর অনেক শিশুই কান্নাকাটি করে বা বাবা-মায়ের আঁচল ছাড়তে চায় না। অনেক ক্ষেত্রে অভিভাবককে দীর্ঘক্ষণ স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতে হয়। শিশুদের এই আচরণ দেখে বাবা-মা দুশ্চিন্তায় পড়ে যান। এ প্রসঙ্গে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শুরুর দিকে এই ভয় পাওয়া মোটেও অস্বাভাবিক নয়, বরং এটি একটি সুস্থ মানসিক বিকাশের লক্ষণ।’

শিশুর মনস্তত্ত্ব বোঝা

শিশুদের এই মনস্তাত্ত্বিক বিষয়টি নিয়ে আলোকপাত করে তিনি জানান, ‘একজন শিশুর পৃথিবী শুরু হয় তার কাছের মানুষের মাধ্যমে। যাদের সাথে তার গভীর আবেগীয় বন্ধন বা অ্যাটাচমেন্ট থাকে, তাদের থেকে বিচ্ছিন্ন হওয়াটা শিশুর কাছে নিরাপত্তাহীনতার মতো। এই মানুষগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা তার জন্য অনেক ভয়ের। জীবনের প্রথম স্কুলের দিনটাতে শিশুটি ভয় পাবে, একটু আঁকড়ে ধরবে—এটা স্বাভাবিক আচরণ। বরং উল্টোটা যদি ঘটে যে শিশুটি একেবারেই ভয় পাচ্ছে না, কাছের মানুষকে মিস করছে না, তাহলে সেটাই ভয়ের ব্যাপার। সুতরাং শিশুর মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভালোভাবে জানা ও বোঝা দরকার।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদকবিরোধী আন্দোলন থেকে আরও পড়ুন: প্রথম আলো ট্রাস্ট, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস, মাদকবিরোধী সচেতনতা, মাদককে ‘না’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ