এইচএসসি অর্থনীতি ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্নোত্তর
এইচএসসি অর্থনীতি ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

অর্থনীতি ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১১।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  1. অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে কী বলে?
    ক. দুষ্প্রাপ্যতা খ. অসীম অভাব
    গ. নির্বাচন ঘ. বিকল্প ব্যবহার
  2. দ্রব্যসামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়?
    ক. ধনতান্ত্রিক খ. নির্দেশমূলক
    গ. মিশ্র ঘ. ইসলামি
  3. অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে কী বোঝায়?
    ক. সম্পদের নির্বাচন খ. অভাবের গুরুত্ব নির্বাচন
    গ. প্রযুক্তি ঘ. মালিকানা নির্বাচন
  4. ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য?
    ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
    গ. মিশ্র ঘ. ইসলামি
  5. জাকাত কোন অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য?
    ক. পুঁজিবাদী খ. নির্দেশমূলক
    গ. মিশ্র ঘ. ইসলামি
  6. অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কী বলে?
    ক. দুষ্প্রাপ্যতা খ. বিকল্প ব্যবহার
    গ. নির্বাচন ঘ. অসীম অভাব
  7. কোনো দ্রব্যের এক একক উৎপাদন বৃদ্ধি করতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছাড়তে হয়, তাকে কী বলে?
    ক. মোট ব্যয় খ. সুযোগ ব্যয়
    গ. প্রান্তিক ব্যয় ঘ. গড় ব্যয়
  8. সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়া কী?
    ক. দুষ্প্রাপ্যতা খ. নির্বাচন
    গ. উৎপাদন ঘ. মৌলিক সমস্যা
  9. ‘উৎপাদনের মূল লক্ষ্য মুনাফা অর্জন’ কোন অর্থব্যবস্থায়?
    ক. ইসলামি খ. মিশ্র
    গ. ধনতান্ত্রিক ঘ. নির্দেশমূলক
  10. অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
    ক. সসীম অভাব খ. সীমিত উৎপাদন
    গ. সঠিক নির্বাচন ঘ. সীমিত সম্পদ
  11. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
    ক. অ্যাডাম স্মিথ খ. এল রবিন্স
    গ. আলফ্রেড মার্শাল ঘ. পি এ স্যামুয়েলসন
  12. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
    ক. সম্পদের ঘাটতি খ. সীমাহীন চাহিদা
    গ. সম্পদের দুষ্প্রাপ্যতা ঘ. সীমাহীন অভাব
  13. নিচের কোনটি নির্দেশমূলক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য?
    ক. অর্থনৈতিক পরিকল্পনা খ. সম্পদের রাষ্ট্রীয় মালিকানা
    গ. শ্রেণিবৈষম্য হ্রাস ঘ. নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা
  14. ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় নয় কোনটি?
    ক. নিয়োগ খ. দ্রব্যের দাম
    গ. ব্যক্তির আয় ঘ. ফার্মের আয়
  15. অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় কী কারণে?
    ক. সম্পদের দুষ্প্রাপ্যতা খ. সম্পদের চাহিদা
    গ. সম্পদের জোগান ঘ. সম্পদের নির্বাচন
  16. সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো—
    i. জাতীয় আয় ii. সুদের হার
    iii. ফার্মের মুনাফা
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii খ. i ও iii
    গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্‌, প্রভাষক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষা থেকে আরও পড়ুন

  • এইচএসসি অর্থনীতি ১ম পত্র
  • পড়াশোনা: এইচএসসি
  • এইচএসসি পরীক্ষা ২০২৬