উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সম্প্রতি প্রথম আলো চর আলোর পাঠশালা পরিদর্শন করেছেন। কমিউনিটি হেলথ নার্সিংয়ের প্র্যাকটিক্যাল কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পাঠশালার শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও হাইজিন মেইনটেন্যান্স বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করেন।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
শিক্ষার্থীদের সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে নার্সিং শিক্ষার্থীরা হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং দৈনন্দিন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে পাঠশালার শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করে।
মতবিনিময় ও দিকনির্দেশনা
এ সময় উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চর আলোর পাঠশালার ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আনন্দঘন এই আয়োজনে পাঠশালার শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কার্যক্রমে প্রতিষ্ঠানের ৫ জন শিক্ষক ও ১৮ জন নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে
অতিথিরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের পরিচালকের প্রতিক্রিয়া
উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ইশা মাহমুদ বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, তা সফল হয়েছে বলে মনে করি। প্রতিষ্ঠানের সকলের আন্তরিক সহযোগিতায় আমরা মুগ্ধ। ভবিষ্যতেও আবার এই বিদ্যালয়ে আসতে চাই।’



