কারিগরি শিক্ষা অধিদফতরে ২৫১ জনের নিয়োগ, আবেদন শুরু
কারিগরি শিক্ষা অধিদফতরে ২৫১ জনের নিয়োগ

কারিগরি শিক্ষা অধিদফতর সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ থেকে ২০ গ্রেডে মোট ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পদের নাম ও সংখ্যা নিম্নরূপ:

  • ফার্মাসিস্ট: ২টি পদ, গ্রেড ১১, বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা
  • হিসাবরক্ষক: ৪টি পদ, গ্রেড ১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা
  • উচ্চমান সহকারী: ৪টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • ইউডিএ কাম ডাটা প্রসেসর: ১টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • হিসাবরক্ষক: ১টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • কোষাধ্যক্ষ: ৫টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ৫টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • লাইব্রেরিয়ান: ৪টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • কম্পাউন্ডার: ৪টি পদ, গ্রেড ১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৮টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • স্টোর কিপার (সার্ভে): ১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • ভাটা প্রসেসর: ২৯টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • এলডিএ কাম-ডাটা প্রসেসর: ৩টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • হিসাব সহকারী: ৯টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • এলডিএ কাম ক্যাশিয়ার: ১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • এলডিএ কাম-টাইপিস্ট: ১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার: ১১টি পদ, গ্রেড ১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • ক্যাশ সরকার: ২টি পদ, গ্রেড ১৮, বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা
  • স্কিল্ডম্যান: ৮টি পদ, গ্রেড ১৯, বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা
  • অফিস সহায়ক: ১২৮টি পদ, গ্রেড ২০, বেতন ৮,০০০-২০,০১০ টাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো https://dter.teletalk.com.bd। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ