জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদের নিয়োগ, আবেদনের শেষ দিন ৪ জুন
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদের নিয়োগ, শেষ দিন ৪ জুন

জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত শূন্য পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

প্রতিষ্ঠানের নাম

জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদের সংখ্যা

মোট ২০টি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১২ মে ২০২৬ (সকাল ১০টা)। আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬ (বিকেল ৪টা)।

আবেদন পদ্ধতি

অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd

পদের নাম ও যোগ্যতা

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০৩টি
  • গ্রেড: ১৩
  • বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
  • অন্যান্য দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সাঁটলিপিতে ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ/মিনিট, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ/মিনিট গতি, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা

২. অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ১৭টি
  • গ্রেড: ২০
  • বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

  • ১ নম্বর পদের জন্য: সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা
  • ২ নম্বর পদের জন্য: সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা
  • আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে

এসএমএস করার নিয়ম

  1. প্রথম এসএমএস: MOPA স্পেস User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে
  2. দ্বিতীয় এসএমএস: MOPA স্পেস YES স্পেস PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার জন্য)

  • সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • নাগরিকত্ব সনদপত্র
  • চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক)
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মসনদ
  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)
  • কোটা থাকলে তার স্বপক্ষে প্রমাণপত্র

গুরুত্বপূর্ণ লিংক

  • আবেদন লিংক: mopa.teletalk.com.bd
  • অফিশিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd