শূন্য একটি জোড় সংখ্যা: প্রমাণ ও ব্যাখ্যা
শূন্য একটি জোড় সংখ্যা: প্রমাণ ও ব্যাখ্যা

শূন্য একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যার সংজ্ঞা থেকে সহজেই এটা প্রমাণ করা যায়। যেকোনো পূর্ণ সংখ্যাকে ২ দিয়ে গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি জোড় সংখ্যা হয়। যেহেতু ০ × ২ = ০, সুতরাং আমরা বলতে পারি যে শূন্য একটি জোড় সংখ্যা। তাই অন্যান্য জোড় সংখ্যার গুণাবলিও এর মধ্যে বিদ্যমান। যেমন এটি ২ দ্বারা বিভাজ্য, এবং ০ × ২ = ০ ইত্যাদি।

সংখ্যারেখায় শূন্যের অবস্থান

সংখ্যারেখায় সাজালে দেখা যাবে জোড়-বিজোড়-জোড় ধারাবাহিকতায় শূন্যের অবস্থান জোড়ের ঘরে: (-৩) -- (-২) -- (-১) -- ০ -- ১ -- ২ -- ৩ -- ...। এখানে (-২), ০, ২ ইত্যাদি জোড় সংখ্যা, আর (-১), ১, ৩ ইত্যাদি বিজোড় সংখ্যা।

বিজোড় সংখ্যা হিসেবে শূন্য কি সম্ভব?

বিষয়টি আমরা আরেক দিক থেকেও দেখতে পারি। কোনো সংখ্যা ধরা যাক 'ক' একটি পূর্ণ সংখ্যা। তাহলে ২ × ক + ১ সব সময় বিজোড় সংখ্যা হবে। এখন দেখা যাক ০ সংখ্যাটি বিজোড় হতে পারে কি না। যদি বিজোড় হয়, তাহলে ০ = ২ × ক + ১ হতে হবে। অর্থাৎ ক = - ১/২ যা পূর্ণ সংখ্যা নয়। সুতরাং আমরা বলতে পারি যে শূন্য বিজোড় সংখ্যা নয়, বরং এটি জোড় সংখ্যা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও পড়ুন: শূন্য দিয়ে ভাগ করা যায় না কেন? এবং কার্যকারণ থেকে আরও পড়ুন: জানা অজানা বিজ্ঞানচিন্তা ও কার্যকারণ বিজ্ঞানচিন্তা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ