সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে, আর প্রতিটি দিনই ইতিহাসের পাতায় যোগ করে নতুন অধ্যায়। আজ শুক্রবার, ৮ মে ২০২৬। ফিরে দেখা যাক ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।
ঘটনাবলি
- ১৭৯৪: ফ্রান্সের বিখ্যাত রসায়নবিদ অঁতোয়ান লাভোয়াজিয়ে-কে ফাঁসি দেওয়া হয়। তাকে রসায়ন বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়।
- ১৮৬৩: ভারতে প্রথমবারের মতো রেডক্রস দিবস পালিত হয়।
- ১৯০২: দক্ষিণ ফ্রান্সের একটি পাহাড় থেকে বিকট শব্দে অগ্ন্যুৎপাত শুরু হলে সেন পিয়ের শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
- ১৯২১: রোমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৫: সোভিয়েত লাল ফৌজ বার্লিন দখল করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পতন ঘটে।
- ১৯৬২: রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
- ১৯৯৬: দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য-পরবর্তী নতুন সংবিধান কার্যকর হয়।
জন্ম
- ১৭৩৭: অ্যাডওয়ার্ড গিবন, ইংরেজ ইতিহাসবিদ ও ব্রিটিশ সংসদ সদস্য।
- ১৭৫৩: মিগেল হিদালগো ওয়াই কস্তিয়া, মেক্সিকান স্বাধীনতা সংগ্রামের নেতা ও রোমান ক্যাথলিক পুরোহিত।
- ১৮২৮: জঁ অঁরি দ্যুনঁ, রেডক্রসের প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুইস সমাজকর্মী।
- ১৮৮৪: হ্যারি এস. ট্রুম্যান, যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট।
- ১৮৯৫: এডমন্ড উইলসন, মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।
- ১৮৯৯: ফ্রিডরিখ হায়েক, অস্ট্রীয় অর্থনীতিবিদ।
- ১৯০৩: আলভিন রবার্ট কর্নেলিয়াস, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি।
- ১৯০৬: রোবের্তো রোসেলিনি, ইতালীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৯০৯: জ্ঞানপ্রকাশ ঘোষ, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী।
- ১৯১১: আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৯১৬: জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী ও ক্রীড়া কর্মকর্তা।
- ১৯২৪: কলিম শরাফী, বাংলাদেশি সংগীতশিল্পী।
- ১৯২৬: জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রিটিশ সম্প্রচারক, লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা।
- ১৯২৯: গিরিজা দেবী, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।
- ১৯৩৭: থমাস পিনচন, মার্কিন ঔপন্যাসিক।
- ১৯৩৮: জাভেদ বার্কি, পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।
- ১৯৪২: রবিন হবস, সাবেক ইংরেজ ক্রিকেটার।
- ১৯৪৪: চলপতি রাও, ভারতীয় অভিনেতা।
- ১৯৪৭: এইচ রবার্ট হরভিটস, মার্কিন জীববিজ্ঞানী; শর্মিলী আহমেদ, বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৫৭: রিনো কাতাসে, জাপানি অভিনেত্রী।
- ১৯৬০: ফ্রাংকো বারেসি, ইতালীয় ফুটবলার।
- ১৯৭০: মাইকেল বেভান, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার; লুইস এনরিকে, স্পেনীয় ফুটবল ম্যানেজার ও সাবেক খেলোয়াড়।
- ১৯৭৫: এনরিকে ইগলেসিয়াস, স্প্যানিশ-মার্কিন গায়ক ও গীতিকার।
- ১৯৮১: স্টিফেন এমেল, কানাডীয় অভিনেতা।
- ১৯৯৩: প্যাট কামিন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
মৃত্যু
- ১৭৯৪: অঁতোয়ান লাভোয়াজিয়ে, ফরাসি রসায়নবিদ।
- ১৮৭৩: জন স্টুয়ার্ট মিল, ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতিবিদ ও দার্শনিক।
- ১৮৮০: গুস্তাভ ফ্লোবের, ফরাসি ঔপন্যাসিক।
- ১৯০৩: পল গোগাঁ, ফরাসি চিত্রশিল্পী।
- ১৯৬৫: ওয়ালি হার্ডিঞ্জ, ইংরেজ ক্রিকেটার ও ফুটবলার।
- ১৯৮১: ফণিভূষণ চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি।
- ১৯৮৮: রবার্ট এ. হাইনলাইন, মার্কিন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
- ১৯৯৩: দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় মার্কসবাদী দার্শনিক।
- ১৯৯৯: ডার্ক বোগার্ড, ইংরেজ অভিনেতা ও লেখক।
- ২০০৮: জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।
- ২০২৩: সমরেশ মজুমদার, প্রখ্যাত ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।


