৪৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম চাঁদপুরের হাসান আল মামুন
৪৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম চাঁদপুরের মামুন

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন হাসান আল মামুন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা এই তরুণের সাফল্যে নতুন করে আলোকিত হয়েছে চাঁদপুর জেলা।

পরিবার ও শিক্ষাজীবন

হাসান আল মামুন মরহুম বাবুল মিয়া ও মমতাজ বেগমের কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই সুজন আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন মামুন। বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০১২ সালে বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮ পান। ২০১৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৮০ অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

কর্মজীবন ও সাফল্য

৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পূর্বে তিনি পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিনের স্বপ্ন ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে এই সাফল্য এসেছে বলে জানান তিনি। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়রা মনে করছেন, হাসান আল মামুনের অর্জন চাঁদপুরের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ