চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার মাসিক সভায় বন্ধুদের উদ্দেশে উপদেষ্টারা বলেছেন, 'স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের মানবিক গুণাবলি বিকাশে বন্ধুদের আরও সচেষ্ট হওয়া এবং প্রতিটি কাজে পেশাদারত্ব বজায় রাখতে হবে। নিয়মিত পাঠচক্রের মাধ্যমে জ্ঞানের চর্চা অব্যাহত রাখলে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখা সম্ভব। নতুন বন্ধুদের সংগঠনে অন্তর্ভুক্ত করার সময় তাদের সৃজনশীলতা ও নিষ্ঠার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বন্ধুসভার বন্ধুদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভাকে একটি আদর্শ সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে।'
২৯ এপ্রিল সকালে জেলা স্কাউট ভবনের গোলাম রশিদ মিলনায়তনে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আগামী মাসগুলোর জন্য নানামুখী সৃজনশীল কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
মূল আলোচনা ও কর্মপরিকল্পনা
মূল আলোচনায় উঠে আসে মে দিবসে শ্রমিক সংহতি উদযাপন, জ্ঞানের পরিধি বিস্তারে নিয়মিত পাঠচক্রের আয়োজন ও বন্ধুদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালার পরিকল্পনা। এ ছাড়া সংগঠনের পরিধি বাড়াতে নতুন ও উদ্যমী বন্ধু সংগ্রহের কৌশল নিয়েও বন্ধুরা তাঁদের মতামত তুলে ধরেন।
উপস্থিত সদস্যবৃন্দ
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা শফিকুল আলম, আজিজুর রহমান, আনোয়ার হোসেন, মনোয়ারা খাতুন, সভাপতি মাসরুফা খাতুন, সহসভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান ও সাবরিন আখতার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, ম্যাগাজিন সম্পাদক ওজিফা খাতুন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাকিল হোসেন, বন্ধু নয়ন আহমেদসহ অন্য বন্ধুরা।



